টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 4, 2026 10:46 pm

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়। এছাড়া রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ এবং ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রেলপথের অগ্রগতির বিষয়েও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

এর আগে বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। সভায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

# রেল মন্ত্রণালয়: কমিটির প্রথম বৈঠক/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদি-সহ ৩৯৬ টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার-সহ ২ জন গ্রেফতার

জামালপুরের অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সাত দিনের এআই প্রশিক্ষণের সমাপণী করবেন তথ্যমন্ত্রী, সাংবাদিকতায় এআই দক্ষতা বাড়াতে ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে শুক্রবার

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির ভিডিও ভাইরাল

বিদ্যুৎস্পৃষ্ট

রাস্তা পারাপারে সময় দুই বাসের চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিএমপির লালবাগ বিভাগের নতুন উপ-কমিশনার তালেবুর রহমান

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ কোনো মহলের ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত