টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানচির ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে; উদ্ধার অভিযানে বিজিবি; নিহত ২, আহত ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 5, 2026 7:14 pm

বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ র্ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত এবং অপর ৫ জন গুরুতর আহত আহত হন।

আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচির ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এর নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিজিবি সদস্যরা ২ জনকে মৃত এবং অপর ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কাল এইচএসসি পরীক্ষা শুরু, নজরদারিতে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

সৌদি আরব-হুতিদের পালটাপালটি হামলায় তিন শিশুসহ নিহত ৫

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

রাজধানীর গাবতলীতে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ

প্যারিস রোড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায়– আমিনুল হক

শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ