টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2026 12:43 pm

লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদী ও আশপাশের এলাকা থেকে বালু পরিবহনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানায়, সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ক্ষতি না করে সরকারি আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণে দাবিতে ঢামেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

প্রতিদিন ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করেন শাহ আলম

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ