টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 11 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

প্রতিবেদক
নিজেস্ব প্রতিবেদক
October 11, 2026 8:36 pm

 

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আজ রবিবার তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পিকার ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হলো।

উল্লেখ্য, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের ভূমিকা আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

৮ মাসের অন্তঃসত্তাকে হাসপাতালে নেওয়া হলো না স্বামী মুসা কালিমুউল্লাহর

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত ১৩ জন

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

ডিমলার ঝুনাগাছচাপানীতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন- ডাক্তার মাহাবুবর রহমান

হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত

নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু

নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী