টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 12, 2026 3:09 pm

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী।

‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। তারা জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিএম কাদের। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার আঁতাত ও যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি ব্যবহার করা হয়। সেখানে লেখা ছিল, ‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রাণহানি ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। কিন্তু তাদের অভিযোগ, সেই পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পার্টি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তাদের মতে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।

কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

র‌্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক-১

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

শীর্ষ সন্ত্রাসী শাহীন শিকদারে অতিষ্ঠ জনগণ, সমাধান কোথায় ?

কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক