টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ এমপি ডা. মাওলানা কেরামত আলীর অংশগ্রহণ

প্রতিবেদক
নাজমুল হাসান
March 4, 2026 6:40 pm

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরিব, দুস্থ ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ একাডেমি প্রাঙ্গণে তুরস্কভিত্তিক মানবিক সংস্থা WEFA-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী। তিনি প্রায় ১৪০ থেকে ১৫০ জন অসহায়, দুস্থ ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ বাবুল হোসেন, শিবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, তুরস্কের তিনজন খাদ্য বিতরণ প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

অনুষ্ঠানে বক্তারা রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। উপকারভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

নাসিরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল তৈল জব্দ

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন?

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ।

এই প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার আলী

পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯