টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 1, 2025 11:15 am

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত এর নেতৃত্বে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনার টিম এবং ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর টিম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইন্দ্র প্রসাদ দেব মন্দির, আঙ্গারীয়া সনাতন পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, আঙ্গারীয়া ধনীটারী সার্বজনীন দুর্গা মন্দির, বাগভান্ডার বড়বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পূজা মণ্ডপের কমিটির সদস্যরা জানান, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, কোন প্রকার বিশৃঙ্খলা নেই।

পরিদর্শনকালে উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্দেশনামতে আমরা প্রতিনিয়ত পূজা মণ্ডপ পরিদর্শন করছি। আজ বেশ কয়েকটি মণ্ডপে গিয়েছি এবং আনন্দের সঙ্গে দেখেছি—সবখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সকলে মিলেমিশে পূজা উদযাপন করছে, কোনো বিশৃঙ্খলা নেই। আমরা যেহেতু একই এলাকার সন্তান, তাই পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে মিলেমিশে বসবাস করি। হিন্দু ধর্মের এটি সবচেয়ে বড় উৎসব—এ উৎসবে সবাই যেন আনন্দে অংশ নিতে পারে, সেজন্য আমরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে রাখব এবং সতর্ক নজরদারিতে থাকব। পূজা উদযাপনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।”

পরিদর্শনে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিদিন ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করেন শাহ আলম

বিদ্যুৎস্পৃষ্ট

৬ষষ্ঠ তলা ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থী আত্মহত্যা

দিনাজপুর–১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়ার মনোনয়ন জমা

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

এসির কাজ করার সময় উপর থেকে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু

বিআরটিএ কর্মকর্তা ও সেবা গ্রহীতাকে হেয় করতে ৩ পোর্টালে একই ধরনের মিথ্যা সংবাদ: নাম ও বানান ভুলেই প্রকাশ পেল অপসাংবাদিকতার নমুনা !

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড দেখানো কে এই রেফারি!

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

কোলম্যানকে বাফুফের কোচ নিয়োগে অনিশ্চয়তা নজর সেকেন্ড চেয়েসের দিকে