টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

প্রতিবেদক
এস এ মোত্তালিব
September 1, 2026 11:17 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের জন্য চালু করা হলো বিআরটিসি দ্বিতল বাস। এতে এখন থেকে হাসপাতালে সেবার মান আরও বাড়বে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে স্টাফ বাস যাত্রার উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

এই স্টাফ বাস সার্ভিস ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩টি বিআরটিসি দ্বিতল বাস চালু করা হয়েছে। একেকটি বাসে ৭৫ জন যাত্রী নিয়মিত আনা-নেয়া করবে। তিনি জানান, এখন আপাতত দুইটি রোডে এই বাস চলবে। প্রথমটি ঢাকা মেডিকেল টু চিটাগং রোড এবং অন্যটি ঢাকা মেডিকেল টু রামপুরা-বাড্ডা-কুড়িল রোডে। সকালে যাত্রীদের হাসপাতালে নিয়ে আসবে। দুপুরে তাদের আবার ওই রোডে পৌঁছে দিয়ে আসবে। পরবর্তীতে এই সেবা আরও পরিসর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এতদিন হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা গণপরিবহন ও অটোরিকশায় হাসপাতালে ডিউটিতে আসতেন। এতে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে ডিউটিতে পৌঁছাতে পারতেন না তারা। এর প্রভাবটা মূলত রোগীদের ওপরই পড়ে। সেই সব বিষয় বিবেচনা করে চিকিৎসাসেবাদাতাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এখন দুটি রোডে স্টাফ বাস সার্ভিস চললেও সেবাগ্রহীতা বাড়লে বাস এবং রোড দুটিই বাড়ানো হবে। আশা করি, এটি তাদের কাজের জন্য আরও সহায়ক হবে। সেই সঙ্গে সেবার মানও বাড়বে। একটি বাস ঢাকা মেডিকেল টু চিটাগং রোড এবং আরেকটি ঢাকা মেডিকেল টু রামপুরা-বাড্ডা-কুড়িল রোডে আপাতত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম:মাহদী আমিন

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী