টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মস্তিষ্কে আটকে আছে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি-জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 16, 2026 3:02 pm

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ-খবর নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নজরে আসে প্রধানমন্ত্রীর। অতঃপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার খোঁজ-খবর নিতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার, সকাল সাড়ে ১১টায় (১৬ অক্টোবর ২০২৬) রাজধানীর মধ্যবাড্ডায় বাজার গলি নামক স্থানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যান।

প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দু’টি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তাঁর ডান চোখের কোটরে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, কারণে কাজের সুযোগ কমে যাওয়া– সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ আহত ৮

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঝিনাইদহ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশ জনতা নিয়মিত অভিযান

শিশু ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

আল্লাহর এই জমিনের রুমিন ফারহানা’র ভয় পাওয়ার কিছুই নেই