টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি খায়ারুল সম্পাদক সোহান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 18, 2026 8:13 pm

মুসলিম ছাত্র ফেডারেশনের ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে মো: খায়ারুল ইসলামকে সভাপতি, সোহান মাহমুদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার সংগঠনের নয়পল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে এই সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে ছাত্রনেতারা ঘোষনা দেন কোনো অশুভ শক্তির কাছে নিজেদের ঈমানী, নৈতিক ও সাংস্কৃতিক পরিচয় বিসর্জন দেওয়া হবে না। তাদের স্পষ্ট বার্তা-”শির দেব, তবু মর্যাদার প্রতীক টুপি দেব না।” বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তির চোখে চোখ রেখে নিজেদের স্বকীয়তা ও অধিকার রক্ষার লড়াইয়ের হুংকার হাজারো ছাত্র-জনতার হৃদয়ে নতুন প্রেরণা জুগিয়েছে। বক্তারা বলেন, মুসলিম ছাত্র ফেডারেশন কেবল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনই নয়, বরং তা শিক্ষা ও সততার আলো ছড়িয়ে সমাজ থেকে অন্যায় ও বৈষম্য দূর করার এক অপ্রতিরোধ্য আন্দোলন। যুগে যুগে বিজাতীয় সংস্কৃতির থাবা যখনই তরুণদের নীতি-নৈতিকতা ধ্বংস করতে চেয়েছে, তখনই এই সংগঠন প্রতিবাদের মশাল জ্বালিয়ে রুখে দাঁড়িয়েছে। আংশিক কমিটিতে মোহাম্মদ মোখলেছুর রহমান মুখপাত্র, মুসতারি হক সিনিয়র সহসভাপতি, মুসা আলভীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এইচ এম জামিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না

কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

নাসিরনগরে হাতকড়া পড়া অবস্থায় বোনের জানাজায় উপস্থিত সাবেক ছাত্রলীগ সভাপতি

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী