টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হাতকড়া পড়া অবস্থায় বোনের জানাজায় উপস্থিত সাবেক ছাত্রলীগ সভাপতি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 23, 2026 8:02 am

হাতকড়া পরিহিত অবস্থায় বোনের জানাজার নামাজে অংশ নিলেন ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী (৫০) প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তাঁর বড় বোনের নামাজে জানাজায় অংশ নেন। তাঁর বড় বোন আফিয়া চৌধুরী (৫৫) মঙ্গলবার ২১ এপ্রিল রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার ২২ এপ্রিল  দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

পরে বাড়ির পাশে ফুলপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে বোনের কবর জিয়ারত করেন।
পরিবারের সূত্রে জানা যায়, গত বছরের ৬ আগস্ট ২৫ ইং নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী বলেন, দুপুর ২টার দিকে তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাঁকে বাড়িতে নিয়ে আসে। জানাজায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লন্ডনের ইলফোর্ডে গ্রেটারচট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত

ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে বৃষ্টি ও নদীর পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা পাবে ৪২০০ কৃষক

রাজধানীর র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলার অন্যতম আসামী আতিকুর গ্রেপ্তার

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঠেকাতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এমডি

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: তারেক রহমান

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত