টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ফুলপুর ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন,সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 19, 2026 7:48 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের ফুলপুর ০৬নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, তরুন শ্রমিকদল নেতা নূর মোহাম্মদ রাজিব খান ফুলপুর মোড় বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
‎
‎গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎এ সময় নূর মোহাম্মদ রাজিব খান বলেন,
‎“দীর্ঘদিন রাজনীতি সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন ফুলপুর ০৬ নং ওয়ার্ডের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
‎
‎গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
‎
‎নূর মোহাম্মদ রাজিব খান বলেন,
‎জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই আমি একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ফুলপুর ০৬ নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখি।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

সৌদি আরবে বাংলাদেশি আরও হজযাত্রীর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

কামরাঙ্গীরচরে সাংবাদিকের খোয়া গেল ৪টি স্মার্ট ফোন

মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা

ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা