টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 November 2026 | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা আর ফিরবেন না, দেশে নাশকতার কোনো জায়গা নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
November 8, 2026 6:38 pm

বাংলাদেশের রাজনীতিতে একজন নেত্রী পালিয়েছেন, তিনি শেখের মেয়ে শেখ হাসিনা। এ জীবনে তিনি আর কোনো দিন ফিরবেন না’ – এমন কঠোর মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

‎রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুরে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর শহরের ডাকবাংলো চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার।
‎
‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি ফিরে আদালতে যাবেন, কারাগারে যাবেন। তার বিরুদ্ধে অসংখ্য গণহত্যার অভিযোগ রয়েছে। কিন্তু তিনি ফিরবেন না। কুৎসা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কাজে লাগাবেন।’ স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো নাশকতার জায়গা হবে না। দেশ এখন গণতন্ত্র প্রতিষ্ঠা ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
‎
‎বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিরোধী দল প্রায়ই লংমার্চ ও নানা ধরনের হুমকির আলটিমেটাম দিচ্ছে। বর্তমান সরকার যখন দেশ ও জনগণের স্বার্থে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় দেশে-বিদেশে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চের নামে জ্বালানি তেলের অপচয় করা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয়।
‎
‎বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারকে পাঁচ বছর সময় দিতে হবে। আগামী পাঁচ বছর পর ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না এবং একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। অযথা অস্থিরতা ও হুমকির মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষেদ

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অভূতপূর্ব নারী জাগরণ! জাতীয় সংসদে ৫ নারী এমপি

অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার’, অভিযোগ রাহুল গান্ধীর

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নির্মাণ কাজ পরিদর্শন করলেন সেতুমন্ত্রী

তিতাসে নুরে আলমকে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম