রাজশাহী ও নাটোরের তেবাড়িয়া মহাসড়কে ইজিবাইক ও মোটরবাইক সংঘর্ষে ফজলে নাঈম জনি (২৯) নামের এক পুলিশ সদস্য ঢামেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালে নিয়ে আসা পুলিশের নায়েক রাজু জানান, নিহত ফজলে নাঈম (জনি)
পাবনা জেলায় ডিএসবিতে কর্মরত একজন পুলিশ কনস্টেবল ছিল। গত (০৩ অক্টোবর)
বিকেল সাড়ে তিনটার রাজশাহী ও নাটোরে তেবাড়িয়া মহাসড়কে ইজিবাইকের সঙ্গে মোটরবাইক সংঘর্ষে ফজলে নাঈম জনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকা পুরাতন এয়ারপোর্টে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভোট দেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় লিবির পরিচর্যা কেন্দ্র আইসিওতে সকালের দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,ফজলে নাঈমের গ্রামের বাড়ি,নওগাঁ জেলার বাদলগাছি থানার সত্য- পাড়া গ্রামের ফজলে ইলাহী পাভেল সন্তান।



















