টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
খাগড়াছড়ি প্রতিনিধ
July 4, 2026 4:13 pm

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।শনিবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেওসি জানান, শুক্রবার গভীর রাতে (রাত ১১টা থেকে ১২টার মধ্যে) দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে এসে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

তিনি আরও জানান, ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান ছাত্রদল নেতা নাইমের বার্তা

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা,ইরানি জাহাজ আটকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

ইরানজুড়ে ব্যাপক বিস্ফোরণ,‘আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত,আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

তেলের লরির ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যু

শেষ বিকেলে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন