টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 5 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
November 5, 2025 1:24 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী সাবেক যুবদল নেতা মো. ওমর ফারুক মুন্না।গত মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার, গাজিপুর বাজার, বাতাকান্দি বাজার, মাছিমপুর বাজার ও বিকেলে কলাকান্দি বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে দলীয় ৩১দফার লিফলেট বিতরণ এর মাধ্যমে এ নির্বাচনী গনসংযোগ করেন তিনি।ওমর ফারুক মুন্না তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।এবিষয়ে ওমর ফারুক মুন্না বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় লিফলেট বিতরণ করেছি। দলীয় মনোনয়ন পেলে আমি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচন করবো এবং জনগনের জীবন মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে অগ্রাধিকার, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে হোমনা-তিতাসকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।এসময় তার সঙ্গে স্থানীয় এলাকার প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকগন লিফলেট বিতরণী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী কালশি ফ্লাইওভার থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু

কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ

নাসিরনগরে মাদ্রাসার শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা ও উপহার পেলেন মোটরসাইকেল

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম