রাজধানীর মুগদা থানা মানিকনগর ওয়াসা রোড এলাকায় রাস্তাপারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় মোছাঃ-সুমি আক্তার(২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(০৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা প্রতিবেশীমোঃ মেজবা বলে,নিহত সুমি গৃহিনী ছিলেন পাশাপাশি বিভিন্ন বাসাই টিউশনি করাতেন।গতরাত সাড়ে ৯টার দিকে মানিক নগর ওয়াসা রোড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে ওইখানে অবস্থার অবনতি হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহতের বাসা মুগদার মানিক নগর ওয়াসা রোড এলাকার ৯৮/সি/১ নম্বর বাসার সাজু মিয়ার কন্যা ও স্বামী মোঃ মাহফুজুর রহমানের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















