টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে রুট পারমিট শাখায় আব্দুর রহিমের অপকর্ম –দুর্নীতি থেমে নেই ! অবৈধভাবে অটেল সম্পদের মালিক, গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 16, 2025 6:58 am

ঢাকা বিভাগীয় কার্যালয়ের অফিস মিরপুর ১৩ (বিআরটিএ)মেট্রো সার্কেল–১ কর্মরত উচ্চমান সহকারী আব্দুর রহিম সরকারী চাকুরী-কে হাতিয়ার বানিয়ে শুরু থেকে অবৈধ ভাবে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট বিভাগে দুর্নীতির কর্মকাণ্ডের অভিযোগ হলও তা তদন্ত করা হয়নি। সূত্রে জানা গেছে, সেই অভিযোগগুলো অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়েছে। তার নিকটবর্তী পরিচালক ও উপ পরিচালকের অধীনে কাজ করে আব্দুর রহিম। তাদেরকে ম্যানেজ করে দিনের পর দিন মাসের পর মাস দুর্নীতি ও অপকর্ম করে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন । রুট পারমিট শাখায় দীর্ঘদিন চাকুরি করার কারণে দালালদের মাধ্যমে প্রতিদিন মোটা অংকের অর্থ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন উচ্চমান সহকারী আব্দুর রহিম। অফিসে টেবিলে বসে সাবেক আনসার সদস্য দালাল নয়ন, মনির, রুবেল, জসিম সহ আট — দশজন মিলে অবৈধভাবে গ্রাহকদের ফাইলে দিদারসে কাজ করে। তারা আবার আব্দুর রহিমের নির্দেশে ১৫-২০ জন দালালদের নিয়ন্ত্রণে রেখে গ্রাহকদের বিভিন্ন সুকৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে কাজ করছেন । গ্রাহক লুৎফুর রহমানের অভিযোগে জানা যায় , অর্থ দিলে সব কাজ মিলে যায় তাৎক্ষণিক আবার অর্থ না দিলে ফাইল গায়েব হয়ে যায় । আব্দুর রহিম নামকাস্তে অফিসের চেয়ারে বসেন । কিন্তু কাজ করাচ্ছেন দালাল নয়ন ও মনিরের নেতৃত্বে অন্য দালালদের মাধ্যমে । দালালদের মাধ্যমে গ্রাহকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। পরিচালক ও উপ পরিচালক এসব অপকর্ম দেখেও রহিমের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে কাজ করার আরও সুযোগ করে দেন। সেই সুবাদে উচ্চমান সহকারী আব্দুর রহিম একের পর এক দুর্নীতি ও অপকর্ম চালিয়ে যাচ্ছে।

প্রশাসনিক লোকজন কয়েক দফায় রহিমকে হাতেনাতে ধরলেও পরে তাদেরকে ম্যানেজ করে খালাস পেয়ে যান তিনি। অদ্যবতিতে রহিমের অবকর্ম ও দুর্নীতির থেমে নেই । গ্রাহকদের আরো অভিযোগ দেশ পরিবর্তন হলো এসব দুর্নীতিবাজ এখনো পরিবর্তন হয়নি। সরজমিনে মিরপুর ১৩ নাম্বার বিআরটিএ ঘুরে এইসব চিত্রে পাওয়া যায়। দালাল নয়ন , মনির, রুবেল ও জসিম কথায় কথায় বলে ফেলেন এখনে তো কিছু কাজ উল্টাপাল্টা হবেই। আমরা যে কয়জন কাজ করি তা আব্দুর রহিম স্যারের আন্ডারে । আমরা কোন বেতন পাই না সারাদিন যা কাজ করি তার থেকে একটি অংশ ভাগ পাই। এভাবে আমরা মাসের পর মাস , বছরের পর বছর কাজ করে আসছি। রহিম স্যারের কাছে জানতে পারি দুই পরিচালককে ম্যানেজ করে এইসব অনিয়ম কাজগুলো করে থাকেন । তারা কথার ছলে আরও জানায়, আব্দুর রহিম স্যারের স্ত্রীর নামে অনেক সম্পদ করেছেন। নিজের নামে আছে এবং অন্যদের নামও করেছেন বিভিন্ন স্থানে সম্পদ গড়েছেন। তিনি বর্তমানে ঢাকা শহরের সমস্ত রুট পারমিট কাজ তার নির্দেশ ছাড়া দেওয়া হয় না। রুট পারমিট শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছে জিম্মি হয়েছেন । দালালদের মাধ্যমে রহিমের কাছে ঘুষের টাকা পৌঁছালে তখন তিনি রুট পারমিটের আবেদনটি মঞ্জুর করে দেন । আর যদি ঘুষের টাকা তার কাছে না পৌঁছায় রুট পারমিটের আবেদনটি মঞ্জুর করে দেন না । তার পিতার নাম কলিম উদ্দিন, এবং তার স্ত্রীর নাম সেলিনা আক্তার। বর্তমান তারা রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশন, ব্লক –ই, রোড নম্বর -৭, প্লট/ বাড়ি নম্বর –৭ ।এই এলাকায় থাকেন। ওই প্লটটি আব্দুর রহিম তার স্ত্রী সেলিনা আক্তারের নামে কিনেছেন । এখন ওই ৬ তলা বাড়িটিতে আব্দুর রহিম ও তার স্ত্রী সেলিনা আক্তার পরিবার নিয়ে বসবাস করেন। অনুসন্ধানে জাতীয় গৃহায়ণের মাধ্যমে এই তথ্য জানা যায়। বাড়িটির বর্তমানে বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও আরো অনেক জায়গায় সম্পদ বনে গেছেন । চাকুরি হাতিয়ার বানিয়ে বিআরটিএ’র পারমিট শাখা থেকে অবৈধভাবে অর্থের পাহাড় গড়েছেন।
তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার, রায়গঞ্জ উপজেলার, কাঞ্চনপুর গ্রামে বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার জাতীয় পরিচয় পত্র নং ১৪ ৫৩ ৪৫ ৫৬ ২৬,
তার টিআইএন নং- ৮৩ ৯০ ৩২ ১৯ ৭৪ ৯৫, কর সার্কেল-০৯, কর অঞ্চল- নারায়ণগঞ্জ। তিনি ঘুষ এবং অবৈধ ভাবে(বিআরটিএ)কর্মকান্ডের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ঘুষ বাণিজ্যে ও দালাল নিয়োগ করে অবৈধ ভাবে ঢাকা বিভাগীয়(বিআরটিএ) অবৈধভাবে কাজ করে কোটি কোটি টাকার সম্পদের মালিকানা হয়েছেন তিনি। বর্তমান (বিআরটিএ) রুট পারমিট শাখায় কর্মরত থাকার কারণে দালাল নয়ন মনির রুবেল জসিম সহ আরো ১৫-২০ জন দালালদের দ্বারা সরকারি নথি অবৈধ ভাবে ঘুষের মাধ্যমে গাড়ীর মালিকানা বদলি, ফিটনেস, নতুন গাড়ি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজে জড়িত প্রধান নায়ক আব্দুর রহিম। এ সময় মালিক-কে হাজির না করে গাড়ীর অবৈধ কাগজপত্র তৈরি করে ঘুষের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে মালিকানা পরিবতর্বন করে থাকেন তারা। এমনকি গ্রাহকদের অভিযোগে জানা গেছে, গ্রাহকের নথি কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।সবকিছু গায়েব করে দিয়েছে। এবং তারা পূর্ণরায় মোটা অংকের অর্থ নিয়ে নতুন করে আবার কাগজপত্র করে দিচ্ছেন তিনি।এ যেন ভোগান্তির কোন শেষ নেই। এভাবেই করেছেন, কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। এছাড়া ঘুষের টাকা না পেলে অফিসের গ্রাহকদের সমস্ত ফাইল জটিলতা সৃষ্টি করে থাকেন রহিম। সেখানে গ্রাহকরা দিনের পর দিন হয়রানি শিকার হচ্ছেন। রহিমের এই বিষয়টি বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করা হলো কোন প্রকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে অবৈধভাবে দালাল দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধু উচ্চমান সহকারী আব্দুর রহিম। এইসব তথ্য জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ১৯ তারিখে মিরপুর মাজার রোডের বসবাসকারী মো. জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন সেগুনবাগিচাস্হ অফিসে একটি অভিযোগ দাখিল করেন । সেই অভিযোগের ভিত্তিতে এইসব অভিযোগ পাওয়া যায় আব্দুর রহিমের বিরুদ্ধে। এছাড়া তার ছেলে বর্তমানে আয়কর অফিসে চাকুরি করেন । চাকরি করার সুবাদে তার ছেলেও বর্তমানে মোটা অংকের অর্থের মালিকানা বনে গেছেন । অভিযোগকারী জানান, উচ্চমান সহকারী আব্দুর রহিমের বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে তার সুষ্ঠুভাবে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। অভিযোগের দাখিল পত্রের মধ্যে আরো অনেক কিছু আছে যা পরবর্তীতে লেখা হবে।এই সকল বিষয়ে জানার জন্য দুই পরিচালককের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করেননি,কোন কথা ছাড়াই ফোন কেটে দেন। একইভাবে উচ্চমান সহকারী আব্দুর রহিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিকদের পরিচয় পেয়ে লাইন কেটে দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাড্ডা বড় বেরাইদ এক ভাঙ্গরি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা রুবেল গ্রেপ্তার

মহাখালীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ডেসকো ঠিকাদারি কর্মীর মৃত্যু

আশাপুর বাজারে হা-ডু-ডু ফাইনাল; বড়টিয়া চ্যাম্পিয়ন

জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা

গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন তিতাস উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাল আল আমিন হক বাবু