ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন মোঃ মিয়াজ উদ্দিন(৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কারারক্ষী মোঃ আরমান জানান, শুক্রবার (১০ অক্টোবর)রাতেকেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ২০০ নং ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়,পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
তিনি আরো জানান,মোঃ মিয়াজ উদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তার কয়েদি নং ৯৯৭৪/এ বাবা মৃত বিনোদ নিহত মিয়াজ ফাঁসির আসামি ছিলেন বলে জানতে পেরেছি,আর কিছু বলতে পারব না কর্তৃপক্ষ জানাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















