টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম

প্রতিবেদক
এ কে পলাশ
October 11, 2025 3:31 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, যারা জুলাই সনদের আইনী ভিত্তি চায় না তারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চায় না।যারা দেশের কল্যাণ চায় না তারা দেশের শত্রু।জুলাই সনদের আইনী ভিত্তি যাতে না হয় সেজন্য একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে। জুলাই সনদের আইনী ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে কোন অপশক্তি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি ঘোষনা দিতে পারে।তখন আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে বিচার করা হবে। দেশের ৭৭ ভাগ লোক পিআর -এর পক্ষে। বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়।

আগামী নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোন পক্ষের দিকে ঝুঁকে পড়লে এ সরকার জনতার আদালতে আসামি হবে। বিগত ১৫ বছর বাংলাদেশ কার্যত ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। চব্বিশের আগে এ দেশ বৃহৎ কারাগারে রূপ নিয়েছিল। বিগত ১৫ বছরে যারা জাল ভোট করেছে, গুম-খুন করেছে, লুটপাট আর লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি মানুষের উপর নজিরবিহীন জুলুম চালিয়েছে সেসব জালিমদের দৃশ্যমান বিচার করতে হবে।
শনিবার সকাল ৮টায় নগরীর ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত রুকন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান এর পরিচালনা প্রধান অতিথি আরো বলেন,
দেশে আইনের শাসন কায়েম হলে লুটপাট বন্ধ হবে। ৫৪ বছরে দেশের লুটপাট বন্ধ হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম লুটপাট বন্ধ করবে। বেকার সমস্যা সমাধান করবে। দেশকে বেকারত্বের অভিশাপ থেকে জাতীকে মুক্ত করবে, শিক্ষা খাতকে উন্নত করবে, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে। রুকন সমাবেশ এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে, কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুটি আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী–ভারতীয় হাইকমিশনার বৈঠক

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যু বেড়ে ৩৯ জন

বিশ্বকাপে এক ম্যাচেই মেসির যত রেকর্ড

রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা , অসুস্থ- ৭