সংরক্ষিত ছবি
রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ রেল গেইট এলাকায় ট্রেনেকাঁটা পড়ে মোঃরাশেল (২৫) নামের এক শ্রমিকের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন।
রবিবার(১২ অক্টোবর)সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল ৯টার দিকে নিয়ে আসে। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন।
ঢামেকে নিয়ে আসা সহকর্মী নাঈম জানান, মালিবাগ রেলগেট এলাকায় এলিবেটেড এক্সপ্রেসওয়ের নিমার্নাধীন কাজ করার সময় ট্রেনে তার পা কাটা পড়ে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিক ঢামেমেকে এসেছে।চিকিৎসক জানিয়েছে তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অতিরিক্ত রক্ত ক্ষরণের তার অবস্থা গুরুতর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















