জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকদের পুলিশে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হয়ে ঢামেকে তিনজন এসেছে,আহতরা হলেন,মোহাম্মদ শফিকুল ইসলাম কাজল (৪০),মাথায় লাঠির আঘাত, গণপতি হাওলাদার (৩২) বাম পায়ে আঘাত ও মোঃ আক্কাস আলী (৫৫) ডান পায়ের উরুতে আঘাত। ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা চলছে।
রবিবার(১২ অক্টোবর)দুপুর আড়াইটা দিকে এই ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় সহকর্মী তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
আহত গণপতি হাওলাদার জানান,জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে উদ্যোগে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মিছিল করার সময় পুলিশে সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জে আমাদের অনেকেই আহত হয়। পরে সহকর্মীরা আমাদেরকে তিনজনসহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিকেল সাড়ে তিনটার দিকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় ও শফিকুল ইসলাম কাজলের বাড়ি, কিশোরগঞ্জের কটিয়াদী ও আক্কাদ আলীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, জাতীয় প্রেসক্লাব থেকে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



















