বাড়ির সামনে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় ঢামেকে এক শিশুর মৃত্যু। পরিবারের অভিযোগ চিকিৎসা অবহেলায় ওই শিশু মারা গেছে।
নরসিংদীর রায়পুরা এলাকার বাড়ির সামনে রাস্তায় দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কায় হাফসা (০৫) নামে এক শিশু ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(০৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১টার দিকে তার মৃত্যু হয়।
শিশুকে নিয়ে তার আসা চাচা আলকাস মিয়া জানান,দুপুরের দিকে আমার ভাতিজি বাসার সামনেই খেলা করছিল ওই সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আমার ভাতিজিকে ধাক্কা দেয়। এতে আমার ভাতিজি গুরুতর আহত হন পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটিহাসপাতালে নিয়ে যাই। পরে ওইখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকামেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা আমার ভাতিজি কে ঠিকমত চিকিৎসানা দেওয়ায় চিকিৎসার অবহেলায় আমার ভাতিজির মৃত্যু হয় বলে অভিযোগ করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি
নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতলী গ্রামের মোঃ হারিস মিয়ার কন্যা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















