টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
February 23, 2026 3:17 pm

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেছেন, “কালীগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে আমি যুদ্ধ ঘোষণা করলাম।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাওলানা আবু তালিব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “সরকারি সেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। আমরা একটি আধুনিক ও শান্তিময় কালীগঞ্জ গড়তে চাই যেখানে মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।

সংসদ সদস্য আরও বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি এলাকার শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অপরাধ