টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক রেলওয়ে পুলিশ কর্তৃক গ্রেফতার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 20, 2025 12:38 pm

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক রেলওয়ে পুলিশ কর্তৃক গ্রেফতার।গত ১৯/১০/২০২৫ খ্রিঃ তারিখে গভীর রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিগত ১৫/১০/২০২৫ খ্রিঃ তারিখে রাতের বেলা চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদার (৩৫) কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতিমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ০৭ নং প্লাটফর্মে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি ও শক্তির মহড়া দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত যুবকের এরূপ কর্মকান্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম কর্তৃক ভাইরাল যুবককে গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি

রাউজানে লোকনাথ আশ্রমের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতা যজ্ঞ

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ১৬-১৭ মার্চ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন

ভাটারায় একটি বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভেজাল চাল ব্র্যান্ড বস্তায় বাজারজাত, সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জবানবন্দী আদায়

খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

আওয়ামী লীগের ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ

বিদ্যুৎস্পৃষ্ট

পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন

স্বর্ণের দামে বড় পতন,ভরিতে কমলো ৪,৪৩২ টাকা