টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় মগবাজার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 23, 2025 3:57 pm

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রমনা থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে রাতে ৯৯ নং বড় মগবাজার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক বিষয় নিয়ে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা এসে তার মরদেহ উদ্ধার করি। গ্রামে বাড়ি, মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামে আব্দুল মালেকের মেয়ে। বর্তমানে, রমনা বড় মগবাজারের ৯৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি সৈয়দ ফয়সল

শিশু জিহাদকে মৃত দেখিয়ে মামলা-অব্যাহতি পেলেন শেখ হাসিনা

জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়: ড.শফিক

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা, কিলিং মিশনে অংশ নেওয়া দুই শ্যুটার গ্রেফতার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো রিকশাচালকের মৃত্যু

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অনলাইন প্রতারণা চক্রের চার প্রতারক গ্রেফতার

বিমান দুর্ঘটনায় দগ্ধ সাইয়েবা সুস্থ হয়ে বাড়ি ফিরল