টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, বিদ্যালয় উন্নয়নে প্রতিশ্রুতি ওবায়দুর রহমান অভির

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 23, 2025 4:55 pm

সাভারের সাদাপুর গোপের বাড়ি অবস্থিত আম্বিয়া খাতুন আদর্শ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রনেতা, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা জনাব ওবায়দুর রহমান অভি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়, বিদ্যুৎ না থাকলে জেনারেটর বা আইপিএস ব্যবস্থার উদ্যোগ গ্রহণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান।

প্রধান অতিথি জনাব ওবায়দুর রহমান অভি বিদ্যালয়ের দাবিগুলো সানন্দে গ্রহণ করেন এবং এক সপ্তাহের মধ্যে উক্ত ব্যবস্থাগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠান জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করব।

 

তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন,বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। তোমরা নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সৃজনশীল চিন্তায় মনোনিবেশ করো তাহলেই ভবিষ্যতে নেতৃত্ব দেবে বাংলাদেশকে।

পরে প্রধান অতিথি বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে: ডিএসসিসি প্রশাসক

৯ বছর পদোন্নতি বন্ধ মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান

আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লার সভাপতি হলেন ইয়াসিন নূরী ও সাধারণ সম্পাদক এড. আলী আজাদ

ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে: আইআরজিসি