টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িরর ধাক্কায় এক যুবক নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 24, 2025 3:38 am

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ইকবাল যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ সিটি কর্পোরেশনে ময়লার গাড়িটি আটক করা হয়েছে যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইকবালের ভাই মোঃ তরিকুল ইসলাম জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার পশ্চিম চোখ এলাকার মৃত আবুল হোসেনের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকতেন।আমার ভাই ব্যবসা করতো তার এক ছেলে রয়েছে আমরা সাত ভাই বোন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্যারিস রোড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায়– আমিনুল হক

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

পানি বণ্টন চুক্তি: ভারতের সঙ্গে আলোচনার জন্য কারিগরি দল গঠন

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা-সহ আটক-১ জন

যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

১ মণ দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা