রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ সাদেক খান (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ -পরিদর্শক (এস আই) শেখ মোঃ নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত পৌনে চারটার দিকে যাত্রাবাড়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি ভারসাম্যহীন গত ৩/৪ মাস পূর্বে গ্রামে বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থেকে হারিয়ে যায় । পরে যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। আমরা প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানতে পেরেছি।নিহতের পুরো নাম মোঃ সাদেক খান,গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দিয়া পাড়া এলাকার মোহাম্মদ রওশন আলী খানের ছেলে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আমরা ঊর্ধতম নির্দেশে কাগজপত্র ওই থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















