টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 19, 2025 4:26 am

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল কালভার্ট রোড এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মাইদুল আলম সিফাত(২৭)নামে নিহত এক যুবক নিহত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢামেকে নিয়ে আসা পথচারী মোঃ শরিফুল ইসলাম জানান,নিহত সিফাত মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইদুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বাবা মাসুদ আলম জানান, আমার ছেলেতিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছেন ও এখন এলএলবি পড়ার পরিকল্পনা ছিল আমার ছেলের তার আগেই সব শেষ হয়ে গেল ভাই।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের ১৭/বি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন শিক্ষার্থীকে বিশেষ উপহার

চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে থেকে যুবকের লাশ উদ্ধার।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মঘদাই শাখার আহ্বায়ক কমিটি গঠন

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা