টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
October 28, 2025 4:39 pm

কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

তিতাস উপজেলা
যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলার কড়িকান্দি বাজারের ইভা কিন্ডার গার্টেন স্কুলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু’র সভাপতিত্বে এবং যুগ্ম- আহবায়ক হাজী আবুল কাসেম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমানী গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিমউদদীন, স্বাগত বক্তব্য রাখেন- তিতাস উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নুরে আলম ভূইয়া, সদস্য মো.রোকন উদ্দিন প্রমুখ।এরপর গৌরীপুর- হোমনাসড়কে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক-বার্তা জানান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া যাচ্ছেন ২০ এপ্রিল

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই ইরানকে খণ্ডিত করা : গালিবাফ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বাংলাদেশ আনসার , ভিডিপি সাবেক উপ-মহাপরিচালক।

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ

দেশে ভোজ্যতেলের দাম বাড়বে না,সংকটও নেই : বাণিজ্যমন্ত্রী