টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৪ এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পৃথক অভিযানে নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্নমানের কয়েল উদ্ধার ও ধ্বংস; প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 29, 2025 2:03 pm

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ২৮ অক্টেবার ২০২৫ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল, গৌরিপুর এলাকায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ-পরিচালক এবং র‌্যাব সদর দপ্তর এর সহযোগিতায়; র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ঔষধ ও হরমন জাতীয় সরকারী ঔষধ উদ্ধার করে এবং উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ঔষধ উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০৪ লক্ষ টাকা জরিমান করা হয়। এছাড়াও আশুলিয়া থানাধীন কোন্ডা এলাকায় নাম বিহীন একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃতে পৃথক একটি অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নিম্নমানের বিপুল পরিমান কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০১ লক্ষ টাকা জরিমান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ পরিচালক, র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং কোম্পানী কোমান্ডার র‌্যাব-৪, সিপিসি-২ এর উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ঔষধ, হোরমন জাতীয় ঔষধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর উত্তরায় ১০ অপরাধী গ্রেফতার

কুমিল্লায় রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে আটক ও সাজা প্রদান

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

ভেজাল চাল ব্র্যান্ড বস্তায় বাজারজাত, সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জবানবন্দী আদায়

‎অসহায় মানুষের পাশে দাঁড়ালো হেমায়েতপুর কালচারাল ক্লাব, ঈদে বিতরণ সামগ্রী

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী