রাজধানীর গুলশান দুই নাম্বার গোল চক্কর গলায় ওড়না পেঁচিয়ে পাঠাও বাইক থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার(মিম)(৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী গুলশান এলাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন বলে জানা যায়।
রবিবার (০৬ এপ্রিল) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে বোন নাদিয়া আক্তার জানান,আমার বোন গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতো।গতরাতে সে একটি পাঠাও বাইকে করে বাসায় ফেরার পথে হঠাৎ তার ওড়না অসাবধানতাবশত বাইকের চাকায় পেচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে অবস্থার অবনতি হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকার আব্দুল বক্কারের কন্যা।বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















