টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে খুন করিয়েছিল সবটা জানি: মমতা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 2, 2026 11:30 pm

বাংলাদেশে সংঘটিত বড় একটি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি বড় খুন হয়েছিল, এতে ব্যাপক আন্দোলন হয়, ওই খুন-কাকে দিয়ে করিয়েছিল এবং কার কার নাম উঠে এসেছিল— সবটা আমি জানি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে জড়িতদের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্দেশে এ বিস্ফোরক দাবি করেন তিনি।

মমতা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাই তা হলো- ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব।’

মমতার দাবি, ওই খুনিকে ধরার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।

কর্মসূচিতে অমিত শাহকে প্রশ্ন ছুড়ে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীর ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গণভোট ব্যর্থ হলে, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

ভারতে একযোগে সবার ফোনে গুরুতর সতর্কবার্তা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা

ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা,বিক্ষোভে গিয়ে আটক ৬০

নওগাঁ জেলার বদলগাছিতে পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের মা/দক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম সংক্রান্তে সচেতনতামূলক মতবিনিময়

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা