টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর ‘সাবেক’ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
November 2, 2025 2:36 pm

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেছে নির্যাতিতদের পক্ষে জেলা স্বেচ্ছাসেবকদল।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারী অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। প্রায়ই অসুস্থ হয়ে হাসপাতাল হাসপাতালে কাটাতে হয়। গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত সহ ১০জনকে আসামী করে মামলা দায়ের করে। গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়।

নিয়মিত মামলার আসামী হলেও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। এ তালিকায় থাকা ১৫ নং ক্রমিকের আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল সহ দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।
তারা বলেন, দ্রুত তাকে গ্রেপ্তার ও পদোন্নতি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

রামপুরার বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেল বাসের সংঘর্ষে প্রাণ গেল এক শিক্ষিকার

কবিতা

ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

মেয়ের ধর্ষণ মামলায় বাবা আসামী, অভিযোগ মিথ্যে দাবি বাবার

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প