টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 17 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরার বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেল বাসের সংঘর্ষে প্রাণ গেল এক শিক্ষিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 17, 2026 5:12 pm

রাজধানীর রামপুরা বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত।
বুধবার (১৬ সেপ্টেম্বর)সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) অনয় চন্দ্র পাল জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সন্ধ্যার দিকে তাসফিয়া তিশা মোটরসাইকেলযোগে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে রমজান পরিবহন-এর একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।পরে মোটরবাইক থেকে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে সারা পরিবহন-এর অপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।এতে তার মাথা থেঁতলে গিয়ে তিনি মারাত্মক আহত হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস দুটি আটক করেছে পুলিশ। একই সাথে একটি বাসের চালক ও অপর বাসের হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত তাসফিয়া আহমেদ তিশা গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলা প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদে মেয়ে। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব ভারত পর্যবেক্ষণ করছে : জয়সওয়াল

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা জারি

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়’

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান

তিতাসে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ

কবিতা