টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাজাহানপুরে স্ত্রীকে হত্যারপর দুই পা বেঁধে প্লাস্টিকের বস্তায় রাখে ঘাতক স্বামী 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 4, 2025 8:59 am

রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকার ৪৯৩/এ বাসার নিচতলা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় পোশাক শ্রমিক।

মঙ্গলবার(০৪ নভেম্বর)সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই)মোঃমহসিন তালুকদার জানান,আমরা খবর পেয়ে রাতে শাহজাহানপুর বকশিবাগ মালিবাগের ৩৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি রুমে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর প্লাস্টিকের বস্তার মধ্যে পা বেঁধে মুখ বেঁধে রেখেছে।আমাদের ধারণা কোন কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী।ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই হৃদয় জানান, আমার বোনের মোহাম্মদ আশিকের সঙ্গে ৬বছর আগে বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করতো কি কারনে আমার বোনকে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। আমার বোনের একটা মাত্র ছেলে সন্তান রয়েছে।আমার বোন পেশায় পোশাক শ্রমিক। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকার নুরুল হক খানের মেয়ে।বর্তমানে মালিবাগ বকশিবাগের ৪৯৩/এ নম্বর বাসায় স্বামী আশিকের সঙ্গে থাকতেন। আমরা তিন ভাই দুই বোন সুরভী ছিল চতুর্থ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: প্রণয় কুমার

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

বনানীতে সেতু ভবনের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীর উপর যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই দিনমজুরের

নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ট্রাইব্যুনালে সাক্ষী ‘গুলি করেছি মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’

ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, নতুনদেরও মাথাচাড়া দিতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান