রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর
বিএনএস ভবনের ফ্লাইওভারে পাসে রাস্তায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফের বোনজামাই মোঃ সাইদুল জানান,নিহত ইউসুফ মাছ ব্যবসায়ী ভোরের দিকে ব্যবসায়িক কাজে বের হলেআজমপুর
বিএনএস ভবনের ফ্লাইওভারে পাসে রাস্তায় পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,ইউসুফের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা নওয়া- পাড়া গ্রামে।বর্তমানে উত্তরা আজমপুর এলাকায় থাকতেন। নিহত তিন সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















