টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে তিন যানের সংঘর্ষে নিহত-৩, আহত-৫

প্রতিবেদক
এ কে পলাশ
November 10, 2025 5:27 pm

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও অটোর ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অটোচালক মাহবুবুল হক জানান, লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশা সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোটি ট্রাকের নিচে চাপা প‌ড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়।
তিনি জানান ,ঘটনাস্থল থেকে তিনটি যান জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি অটোরিকশা ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা

জলঢাকায় স্ত্রীর মর্যাদার তরুণীর সংবাদ সম্মেলন

শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মুহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

কুমিল্লায় প্রানী নির্যাতন রোধসহ জন সচেতনতা বাড়াতে প্রানী প্রেমীদের মিলন মেলা

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন