টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদন
April 9, 2025 9:30 am

আজ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৯ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন। এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে এ দিন দুপুরে সকল বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এক বার্তায় অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পূর্বের ন্যায় সকলকে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হলো রাশিয়ার জাহাজ

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

জন্মের পর সুস্থ ছিল শিশুরা, দুর্ঘটনাজনিত মৃত্যুর দাবি কর্তৃপক্ষের

প্রতিবন্ধীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে ইফতার

শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না: জ্বালানিমন্ত্রী

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর মৌচাকে প্রাইভেট কারের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

অজ্ঞাতনামা মারাদেহ

গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আত্রাইয়ে সড়ক সংস্কার অনিয়মের তথ্য নিতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা