টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 7:05 am

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি তেল ঠিকই দিতেছি, যে তেল দিলে একটি পেট্রোল পাম্পের বেচতে একদিন বা দেড় দিন লাগতো, সেই তেল এখন দিলে দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। কই যায়? কই যায়? বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুপুরে জেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ তারিখে ইলেকশনে জেতার পরে এবং ১৭ তারিখে শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না, এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। তারপরে ইরান যুদ্ধে আমার যে কাজ এতো বেড়ে গেছে, দিন যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাকে পেট্রোল পাম্প পাহারা দেওয়া লাগে, আবার ডিপোও পাহারা দেওয়া লাগে, যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে। কারণ নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সে কাজের প্রতি খুবই নিষ্ঠাবান। অলরেডি মাটির নিচ থেকে কালকে যেয়ে তেল বের করে নিয়ে আসছে। খুঁটি থেকে আনেনি, চুরি করা তেল বের করে নিয়ে আসছে। আমরা যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় আছি, দায়িত্ব কি শুধু পুলিশের। খবরটা তো পুলিশকে দেওয়া যায় যে এই জায়গায় তেল আছে। তবেই তো অতন্দ্রপ্রহরী।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এছাড়াও জেলার মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরও চার কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু,দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে  দোয়া মাহফিল

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক মুচলেকা নিয়ে ছেড়ে দিল মেডিকেল কর্তৃপক্ষ

একটি ছাড়া আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

ধানমন্ডির বাসায় ঝুলন্ত শিশুগৃহ কর্মীর মরদেহ 

ইরান যুদ্ধ নিয়ে মন কষাকষি,জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের