টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বাড়লো

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 13, 2025 11:28 am

পাকিস্তানের সংসদ সম্প্রতি একটি বিতর্কিত সংবিধান সংশোধনী পাস করেছে, যার মাধ্যমে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী পাস করেছে। সমালোচকরা বলেছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পার্লামেন্টের নিম্নকক্ষ দুই-তৃতীয়াংশেরও ( ২৩৪ ভোট) বেশি সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আইনটি অনুমোদন করেছে, যেখানে মাত্র চারজন আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন।

এর আগে সোমবার, বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাস হয় বিলটি। সাংবিধানিক পরিবর্তনের জন্য দ্রুত এটি পাস হয়েছে, যা অস্বাভাবিক। এই ধরনের সংশোধনীগুলোর জন্য সাধারণত সপ্তাহ বা মাস বিবেচনার প্রয়োজন হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে সংশোধনীটি আইনে পরিণত হবে, যা একটি আনুষ্ঠানিকতা।
পাকিস্তানের ক্ষমতাধর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই ২৭তম সংশোধনীর প্রধান উপকারভোগী। সেনাপ্রধান আসিম মুনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদে উন্নীত হবেন, যার ফলে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমানবাহিনীও তার অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পর, তিনি তার পদমর্যাদা বজায় রাখবেন এবং আজীবনের জন্য আইনি অনাক্রম্যতা পাবেন।

সামরিক শক্তি, বিচার বিভাগ

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংশোধনীটিকে প্রতিষ্ঠানগুলোর সামঞ্জস্য এবং জাতীয় ঐক্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

শরিফ বলেন, ‘যদি আমরা আজ এটি সংবিধানের অংশ করেছি, তা কেবল ফিল্ড মার্শালকে কেন্দ্র করে নয়। এটি বিমানবাহিনী এবং নৌবাহিনীকেও স্বীকৃতি দিয়েছে।’ তিনি স্পিকারকে প্রশ্ন করে বলেন, ‘এতে কি ভুল হয়েছে? দেশগুলো তাদের বীরদের সম্মান করে… আমরা জানি কিভাবে আমাদের বীরদের প্রতি সম্মান প্রদর্শন এবং তা অর্জন করতে হয়।’

সমালোচকরা বলছেন, এই পরিবর্তন সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করছে। সংশোধনীর অধীনে, সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে স্থানান্তরিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-২

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়াই আমার মূললক্ষ্য, এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা

হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়