টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে অসুস্থ বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজকে দেখতে গেলেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 18, 2025 2:17 pm

সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ, সমাজসেবক এবং সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন রাজধানীর বাংলাদেশ স্পেশালায়েজড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাসায় অবস্থান করছেন। শারীরিক দুর্বলতা থাকলেও তার অবস্থা তুলনামূলক স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ অবস্থায় তাকে দেখতে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় তার বাসায় যান বিএনপি’র সাবেক ছাত্রনেতা ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। সেখানে তিনি আব্দুল আজিজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে নানা দিক আলোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওবায়দুর রহমান অভি বলেন,আজিজ ভাই আমাদের সাভারের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার অসুস্থতার খবরে আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এ সময় তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা–১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তৃণমূলের অভিভাবক ও জনপ্রিয় নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-র পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান। অভি বলেন,
“দলকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে।

অসুস্থ অবস্থায় শয্যাশায়ী বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজও দলীয় নেতাকর্মীদের প্রতি তার আন্তরিকতা প্রকাশ করেন। তিনি বলেন,
“আমি সুস্থ হয়ে উঠতে পারলে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করব। বাবু ভাইয়ের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

সাভারের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মোঃ আব্দুল আজিজ। দলীয় কর্মকাণ্ড, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা বরাবরই প্রশংসিত। তার অসুস্থতার খবরে স্থানীয় জনসাধারণ, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন, যেন তিনি অচিরেই সুস্থ হয়ে আবারও সাভারের মানুষের সেবায় ফিরে আসতে পারেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত