রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদ পূর্ব পাড়া একটি বাসার তৃতীয় তলায় মোহাম্মদ সাধু মিয়া(৩৭)নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত পেশায় রিকশাচালক ছিলেন।
বুধবার(১৯ নভেম্বর ) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ বোরহান উদ্দিন জানান,আমরা সকালসাড়ে নয়টার দিকে ৯৯৯ খবর পেয়ে ভাটারার ছোলমাইদ পূর্বপাড়া কাজীবাড়ি এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি একজন রিকশাচালক কিছুদিন আগে তার একটি রিক্সা হারিয়ে যায় রিক্সার মালিক জাকির মিয়া টাকার জন্য চাপ দিলে মানসিক চাপের পরে নিজ রুমে গিয়েসিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত সাধু মিয়ার শালিকা লাকি আক্তার জানান,আমার দুলাভাই রিক্সাচালক ছিলেন কিছুদিন আগে রিক্সা হারিয়ে যায় এই নিয়ে রিক্সা গ্যারেজের মালিক মোঃ জাকির মিয়া আমার দুলাভাইকে টাকার জন্য চাপ দিতে থাকে।তারপর থেকেই সেই বিষণ্ণতায় ছিল, কারো সঙ্গে ঠিকভাবে কথা বলত না কাজে যেতনা মানসিক ডিপ্রেশনে ছিলেন,সকালে দিকে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে ৯৯৯ খবর দিলে পুলিশ এসে আমার দুলাভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি শেরপুর সদরের শোন কান্দা মিয়া বাড়ি এলাকার মৃত আফসার মিয়ার সন্তান। বর্তমানে ভাটারার ছোলমাইদ পূর্ব- পাড়া কাজীবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।তার তিন ছেলে এক মেয়ে স্ত্রী হালিমা বেগম।



















