টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ভোট চাইলেন তানিয়া ইয়াসমিন

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 20, 2025 11:39 am

সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড জামসিং এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সাভার পৌরসভার মহিলা দলের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন। তিনি স্থানীয় বাসা-বাড়ি গিয়ে সাবেক এমপি এবং বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।

এ সময় মহিলা দলের নেত্রী তানিয়া ইয়াসমিন স্থানীয় ভোটারদের কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ ডাঃ সালাউদ্দিন বাবু ভাইকে সমর্থন জানাতে আহ্বান জানান। তিনি বলেন, “ডাঃ সালাউদ্দিন বাবু ভাই একজন অভিজ্ঞ নেতা এবং তিনি সাভার-আশুলিয়ার উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর নেতৃত্বে এই এলাকার আরও ব্যাপক উন্নয়ন হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মহিলা দলের নেত্রী তানিয়া ইয়াসমিন বলেন, “আমরা একযোগে কাজ করে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করব, যাতে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সাভার-আশুলিয়ায় সত্যিকারের পরিবর্তন আনুন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী নাজনীন আক্তার নাজু, পারভীন আমান দিলারা পারভীন রিটা ও আরো বিভিন্ন ওর্য়াড মহিলা দলের নেতৃবৃন্দ। তারা সকলেই তানিয়া ইয়াসমিনের সঙ্গে এই প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ডাঃ সালাউদ্দিন বাবু ভাইকে সমর্থন জানানোর আহ্বান জানান।

মহিলা দলের নেত্রী তানিয়া ইয়াসমিন জামসিং এলাকার বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। তিনি বলেন, “আপনার একটি ভোট দেশের ভবিষ্যত পরিবর্তন করতে সহায়ক হতে পারে। তাই আপনার ভোটের মাধ্যমে সাভার-আশুলিয়ার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

 

এ সময় স্থানীয় জনগণ মহিলা দলের নেত্রী তানিয়া ইয়াসমিনের প্রচারণায় সাড়া দিয়ে জানান, তারা আগামী নির্বাচনে সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ভোট দেবেন। বিএনপির নেতারা এই প্রচারণাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে তাদের প্রার্থীকে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই প্রচারণার মাধ্যমে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড জামসিং এলাকায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিএনপির শক্তিশালী অবস্থান গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে চলেছেন মহিলা দলের নেত্রী তানিয়া ইয়াসমিন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। জামসিংয়ের জনগণ তাদের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচনে একটি শক্তিশালী বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাবে বলে আশাবাদী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা,তেল আবিবে ইসরায়েলি সেনাসদরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা: পর্যটন প্রতিমন্ত্রী

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে -আল্লামা ইমাম হায়াত