টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা: পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 13, 2026 7:30 am

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এবার হজযাত্রীদের জন্য বিমানের টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রীকে পরিবহন করা হচ্ছে। আর হজযাত্রায় টিকেট প্রতি ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট শুক্রবার দিবাগত রাতে (১৮ এপ্রিল) শুরু হচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী আরও বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের হোটেল বারে যুবক খুন, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অভিযুক্তের মৃত্যু

সংবাদ সম্মেলনে ডিসিসিআই বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি করা হয়েছে

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

নাসিরনগরে শিব চতুর্দশী ও দক্ষিণা কালী পূজায় ৩ দিনব্যাপী মেলা

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

মেসি জাদুতে অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে