টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 8, 2026 11:13 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো (Rosemary A. DiCarlo)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর, সমন্বিত ও জোরালো সহযোগিতা প্রয়োজন।
রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকারও উচ্চ প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও অংশগ্রহণ করেন। এ সময় উভয় পক্ষ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

শি/পা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র মিন্টু মিয়া, ‎মানবিক ও আর্থিক সাহায্যের আবেদন

ছাত্রদলের আহ্বায়ক চাপ্তানি সোহেল সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ পল্লবী থানার এলাকাবাসী

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের চট্টগ্রাম জেলার ১১ হাজারসহ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

প্রকাশ্যে তামাক ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি