টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 24, 2025 10:19 am

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ের জুহুতে তার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর ছবি ভাইরাল হতে থাকতেই পুনরায় ছড়িয়ে পড়ে ৮৯ বছর বয়সী অভিনেতার মৃত্যুর খবর। কিছুক্ষণ পরই পাওয়ান হংস শ্মশানঘাটে নিরাপত্তা জোরদার করা হয়।

এদিন দুপুর থেকেই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়। এষা দেওলকে দেখা গিয়েছিল সৎকারের আয়োজনে। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এই সময়ের মধ্যেই করণ জোহর, কারিনা কাপুর, মধুর ভান্ডারকারসহ আরো অনেক তারকা সামাজিকমাধ্যমে ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে শ্রদ্ধা প্রকাশ করেছেন। করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি।’

বলিউডে ধর্মেন্দ্র পরিচিত ছিলেন হি-ম্যান নামে। অ্যাকশন, রোমান্স, কমেডি সব ধারার সিনেমাতেই ছিল তার স্বচ্ছন্দ পদচারণা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক নারীর মৃত্যু

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এখনও সিন্ডিকেটে জিম্মি ঢামেক হাসপাতাল, নির্যাতনের শিকার সাধারণ কর্মচারীরা, নানাভাবে হয়রানির শিকার রোগী ও তার স্বজনরা, চলছে অবাধ চাঁদাবাজি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩ (তিন) টি স্বর্ণের ডিম উদ্ধার

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

আসাদগেট-শ্যামলী এলাকায় সব ক্লিনিক পরিদর্শন শুরু, চলবে আগামী ৭ দিন: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা