টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 7:23 pm

পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. মাসুদ খান-কে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড-এর চেয়ারম্যান।

এছাড়া সংস্থার তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক সিএফএ, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনাল-এর ফাইনান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) তাদের এ পদে নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এদিন সকালেই বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। আর পদত্যাগকারী কমিশনাররা হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

প্রসঙ্গত: নতুন নিয়োগপ্রাপ্ত মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস, জিএসকে এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ খান-এর প্রায় ৫০ বছর বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লা চকবাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঢাকার ক্রাইম জোন মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরান: সৌদি আরব

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

রাজধানীতে মানবপাচার চক্রের সক্রিয় চার রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রামের পাহাড়ি কৃষকের মুখে হাসি ছড়াচ্ছে সুস্বাদু ‘কাঞ্চন পেয়ারা’ রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে

কুমিল্লায় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার আরোগ্য কামনায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির