টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 28, 2026 5:13 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একসময় দেশে মাদক বলতে ফেনসিডিলকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে সেই জায়গা দখল করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতটাই বেড়েছে যে এখন গ্রামের চায়ের দোকানেও এটি বিক্রি হচ্ছে। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা জরুরি। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘মাদক ও সন্ত্রাস পরগাছার মতো। পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলোর বিস্তার ও টিকে থাকা সম্ভব নয়। যে দল ক্ষমতায় থাকে, তাদের কিছু অসাধু লোকের পৃষ্ঠপোষকতায় এসব বাড়ে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে মাদক ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি। এ বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

‎ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

ডিমলার ঝুনাগাছচাপানীতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন- ডাক্তার মাহাবুবর রহমান

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত ভয়ানক

ভারতে নাইটক্লাবে অগ্নি-দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন